ত্বরিকুল ইসলাম
রাজনৈতিক বিশ্লেষক
গত বছরের ডিসেম্বরে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক আইন অনুসারেই ছিল অবৈধ ডেক্লারেশন।
আর গতকাল ১৪ মে, আন্তর্জাতিক চাপ ও মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ উপেক্ষা করে তেলআবিব থেকে জেরুসালেমে আমেরিকার দূতাবাস স্থানান্তর করা হলো। এর প্রতিবাদে ফিলিস্তিনি মুসলিমরা বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের পাখির মতো গুলি করে হত্যা করছে ইসরাইলি সন্ত্রাসী সৈন্যরা।
জেরুসালেম সঙ্কটকে ধর্মীয় ভাবাবেগের জায়গা বাদ দিয়ে শুধু রাজনৈতিক ইস্যু হিসেবে দেখার কথা যারা বলছেন, আমি তাদের সাথে একমত নই। ইন জেনারেল অবশ্যই আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু, কিন্তু একইসাথে ডিপ ইনসাইড এটা ধর্মীয় ইস্যুকেন্দ্রিকও, যেহেতু ফিলিস্তিন ও জেরুসালেম বা আল কুদস ঐতিহাসিকভাবে একটা ধর্মীয় রাজনৈতিক ইস্যু (historically a religio-political issue as well, not only a political one)।
রাজনৈতিক ইস্যু যেমন সত্য, তেমনি এটা ধর্মীয় ইস্যুও। মসজিদুল আকসা ও জেরুসালেম নিয়ে দ্বন্দ্ব-সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ও ঔপনিবেশিক যুগোত্তর আধুনিক রিপাবলিক রাষ্ট্রের প্রবর্তনকালেরও বহু আগের শত শত বছরের আলোড়িত ইস্যু।
আল আকসা মসজিদের দখল নিয়ে মুসলমানরা খ্রিস্টানদের ক্রুসেড মোকাবেলা করেছে অসংখ্যবার। খ্রিস্টানদের দখলেও ছিল আল আকসা। আবার মুসলমানরাও যুদ্ধ করে পুনরুদ্ধার করেছিল।
সুতরাং, ফিলিস্তিন ও জেরুসালেম সংকটকে শুধুমাত্র রাজনৈতিক ইস্যু হিসেবে ভাবার স্ট্যান্ডটাও একধরনের সেকুলার পজিশন, যা মুসলিম বিশ্বের জন্য বিপজ্জনক। কারণ ধর্মীয় ভাবাবেগের জায়গা বা ইস্যু বাদ দিয়ে এটাকে ধর্ম নির্বিশেষে নিরপেক্ষ আন্তর্জাতিক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাটা ফিলিস্তিনের জনগণের ঔপনিবেশবিরোধী লড়াইয়ের পক্ষে কার্যত তেমন একটা কার্যকর ফল বয়ে আনবে না। আসলেই আনেনি; বরং ইসরাইলের আগ্রাসন, দখলবাজি ও ভূমি সম্প্রসারণের স্পর্ধা আরো বেড়েছে।
ভেবে দেখুন, জাতিসংঘ কর্তৃক ৬৭ সালে ইসরাইলের সীমানা নির্ধারণ করে দেওয়া সত্ত্বেও এবং এই আন্তর্জাতিক নিরপেক্ষ নীতিকে এতদিন অনুসরণ করা সত্ত্বেও ইসরাইলের দখলবাজিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, বরং ইসরাইল প্রায় ফিলিস্তিনের টু-থার্ড বা দুই-তৃতীà§