রোকন রাইয়ান, তাওহিদ আদনান: উপমহাদেশের বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে বাংলাদেশের লেখকদের লেখা বই-কিতাব পাঠানোর উদ্যোগ নিয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।
বাংলা ভাষায় রচিত গ্রন্থগুলোও অন্যান্য গ্রন্থের মতো বিশ্বমানের লাইব্রেরি মাকতাবায়ে শাইখুল হিন্দে মর্যাদার সঙ্গে জায়গা পাবে।
লাইব্রেরিতে জায়গা পাওয়া গ্রন্থগুলো বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ও বাংলাদেশি আলেমদের লেখালেখি, গবেষণাকর্ম, চিন্তা ও মননের জানান দিতে সক্ষম হবে।
সম্প্রতি এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের কর্তৃপক্ষের সঙ্গে আওয়ার ইসলাম কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছে।
গতমাসে দেওবন্দের লাইব্রেরি বিশ্বের বিভিন্ন ভাষায় প্রকাশিত বইগুলো নিজেদের সংগ্রহে রাখার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সে বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে দেওবন্দ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানি বরাবর আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব একটি পত্র লেখেন।
এছাড়াও তিনি ১৮ এপ্রিল দেওবন্দে সফরের সময় মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠক ও চিঠির আবেদনের ভিত্তিতে বাংলাভাষার আলেমদের লেখালেখি ও গবেষণাকর্মকে একত্রিত করা ও দেওবন্দে পাঠানোর বিষয়ে অনুমোদন করে।
এ বিষয়ে গত ১৩ মে লেখা দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালেক মাদরাজি স্বাক্ষরিত ফিরতি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়-
সম্মানিত ভাই
হুমায়ুন আইয়ুব
সম্পাদক
আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করি। পর সমাচার হলো, আপনি গত ২৭/৩/২০১৮ ইং তারিখে বাংলাদেশ থেকে প্রকাশিত উর্দু, বাংলা ও আরবি গ্রন্থগুলো একত্র করে দারুল উলূম দেওবন্দের গ্রন্থাগারে হাদিয়া হিসেবে পাঠানোর আগ্রহ ব্যক্ত করে একটি পত্র পাঠিয়েছিলেন।
কোনো সন্দেহ নেই আপনার এই ভাবনা ও উদ্যোগ দারুল উলুম দেওবন্দের প্রতি আপনার নিষ্ঠাপূর্ণ ভালোবাসার প্রমাণ। বিভিন্ন অঞ্চল ও ভাষার ইলমি কাজগুলো দারুল উলুমকে সরবরাহ করার এই উদ্যোগটি দারুল উলুমের গ্রন্থাগারের জন্য উপকারী হবে এবং যুগ যুগ ধরে দারুল উলুমের জ্ঞানপিপাসুদের জ্ঞান পিপাসা নিবারণ করবে।
আপনার এই পদক্ষেপটি দারুল উলুমের পক্ষ থেকে যথা