রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যেকোনো সময় আলোচনায় প্রস্তুত উ. কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উত্তর কোরিয়া বলেছে, তারা এখনো যেকোনো সময় যেকোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করার পর এ কথা বলেছে পিয়ংইয়ং।

ট্রাম্পের সিদ্ধান্তকে চরম দুঃখজনক বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম কেই-ওয়ান।

কিম জং-উনের সঙ্গে বৈঠক বাতিলের কারণ হিসেবে উত্তর কোরিয়ার ‘প্রকাশ্য শত্রুতার’ কথা উল্লেখ করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার কিমের কাছে পাঠানো চিঠিতে পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন :  ট্রাম্প-কিমের নির্ধারিত বৈঠক বাতিল ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ