মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা: সেনাসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ক্যাম্পে গেরিলা হামলায় সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিলাল আহমেদ গণি নামে এক বেসামরিক ব্যক্তি রয়েছেন।

অন্যদিকে, সোমবার সকালে সোপিয়ান জেলায় সেনাবাহিনীর নিয়মিত টহল দলকে লক্ষ্য করে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটালে এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য আহত হয়েছেন।আহত ওই সেনা সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার রাত সোয়া দশটা নাগাদ অজ্ঞাত গেরিলারা পুলওয়ামা জেলার কাকাপোরার ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ক্যাম্পে গুলিবর্ষণ করে। এসময় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণের মধ্যে ক্রসফায়ারে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়।

ওই ঘটনার পরে গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। হামলাকারীদের সন্ধানে নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এক সেনা সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করে ওই ঘটনাকে ‘সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও উসকানিমূলক কাজ’ বলে মন্তব্য করেছেন। গেরিলা হামলায় গুরুতর আহত সেনা সদস্যকে বাদামীবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।

একটি সূত্রে প্রকাশ, ওই ঘটনায় পেশায় গাড়ি চালকের কাজ করা নারোয়া কাকাপোরা এলাকার বাসিন্দা বিলাল আহমেদ গণি মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ