মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তায়েফে বন্দুকধারীদের হামলায় ১ পুলিশ নিহত; কয়েক সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: সৌদি আরবের পশ্চিম তায়েফে একটি সামরিক বাসে দু’জন বন্দুকধারীর হামলায় কয়েকজন সৌদি সামরিক অফিসার আহত হয়েছে। এর আগে ওই দু’জন বন্দুকধারী একজন পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি চুরি করে।

সৌদি পত্রিকা সাবাক জানিয়েছে, দু’জন হামলাকারী তায়েফে সৌদি জাতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে গুলি বিনিময় করে। এর আগে তারা একজন পুলিশ অফিসারকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি চুরি করে। সেই পুলিস সদস্য (ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশারী আল কুরাশী) তখন তায়েফের সড়কে ট্রাফিক কন্ট্রোল করছিলেন।

হামলাকারীদের একজন তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই আঘাতের কারণে তার মৃত্যু হয়।

সাবাক জানায়, সেনাসদস্যরা একজন হামলাকারীকে আটক করেছে, অপরজন পালিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হামলার বিক্ষিপ্ত কিছু দৃশ্য দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

কেউ এখনো হামলাটির দায় দায়িত্ব স্বীকার করে নি। কিন্তু এর আগে আইএস ও আল কায়েদা দেশটির সামরিক বাহিনীর ওপর হামলার আহ্বান জানিয়েছিলো।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয়: এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ