মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

প্রধানমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাজকন্যার সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফর সঙ্গীরা এই সাক্ষাতে অংশ নেন।

বৈঠকে কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল ৩০ মে বুধবার চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ-থাইল্যান্ড বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা। চার দিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় এসেছেন রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন।

আরও পড়ুন থাইল্যান্ডে ইসলাম ও ইসলামি শিক্ষা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ