বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইকরা মসজিদে ইতেকাফ করতে ফরীদ উদ্দিন মাসউদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ইতেকাফ সম্পর্কে  বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে বসে আল্লাহর ইবাদতে অন্যরকম এক স্বাদ নিহিত আছে।

তিনি বলেন, হাজার রাতের চেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদর। ইতেকাফ হলো শবে কদর পাওয়ার অনন্য এক ব্যবস্থা।

আজ শুক্রবার (১ জুন) রাজধানীর খিলগাঁও- চৌধুরীপাড়া ঝিলমসজিদে জুমা পূর্ব আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

রাজধানীর ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে ইতেকাফ করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আপনারা ইকরা মসজিদে ইতেকাফ করতে আসুন। আমরা ইতেকাফের সময়টা একসঙ্গে কাটাবো। আল্লাহকে ডাকবো। এই ইতেকাফের দশক আল্লাহর নৈকট্যলাভের একটি উপায়।

আরও পড়ুন : বাংলাদেশে ইতিকাফ করবেন ইব্রাহিম আফ্রিকি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ