মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানোর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সংসদে আস্থা ভোটে হেরে পদত্যাগ করতে বাধ্য হলেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল একটি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর সংসদে আস্থা ভোটের প্রস্তাব করেন দেশটির সমাজতান্ত্রিক নেতা পেদ্রো স্যাঞ্চেজ। খবর বিবিসি-এর।

এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সোশ্যালিস্ট নেতা পেদ্রো সানচেজ। রাহয়ের দল একটি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পর সানচেজই পার্লামেন্টে অনাস্থা ভোট আয়োজনের আবেদন জানান।

শুক্রবার পার্লামেন্টে ভোটের আগে সানচেজ বলেছিলেন, ‘আমরা দেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।’

আধুনিক স্পেনে রাহয়ই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হেরে গেলেন। কনজারভেটিভ পিপল’স পার্টির এই নেতা ২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে আছেন।

শুক্রবার পার্লামেন্টে বিতর্কের দ্বিতীয় দিনে রাহয় তার পরাজয় স্বীকার করে নেন। এসময় তিনি এমপিদের উদ্দেশ্যে বলেন, ‘আমি যেমন স্পেন পেয়েছিলাম, তারচেয়ে ভালো অবস্থায় রেখে যেতে পেরে গর্বিত’।

পার্লামেন্টে অনাস্থা ভোটাভুটিতে ছোট কয়েক দলের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন সানচেজ। সমর্থন দিয়েছে বাস্ক ন্যাশনালিস্ট পার্টি। পার্লামেন্টে ১৮০ জন এমপি এই অনাস্থা ভোটের প্রতি সমর্থন জানান। আর ১৬৯ জন এর বিপক্ষে অবস্থান নেন। অপর এক এমপি ভোট দানে বিরত থাকেন।

সোশ্যালিস্ট পার্টির নেতা সানচেজ অভিযোগ করেন, ৬৩ বছর বয়সী রাহয় দুর্নীতির সঙ্গে তার দলের সম্পৃক্ততার বিষয়ে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন। এর আগে দুর্নীতির দায়ে কনজারভেটিভ পিপল’স পার্টির সাবেক একজন কোষাধ্যক্ষকে ৩৩ বছর কারাদণ্ড দেন মাদ্রিদের হাইকোর্ট।

আরও পড়ুন : স্পেনজুড়ে ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ