বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসলামী লেখক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  লেখকদের সম্মানে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ ফুড ল্যাব রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে ইসলামি ধারার দেড় শতাধিক লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন সহযোগী ছিল আস সুন্নাহ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আলোচনা সভায় অংশ বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, কথাসাহিত্যিক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক রাহমানী পয়গামের সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, আদর্শ নারীর সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, লেখক গবেষক শামসুল হক সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবর, জামিয়াতুস সালাম ঢাকার সাহিত্য বিভাগের পরিচালক আইয়ুব বিন মুঈন, ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, কবি মুহিব খান, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, ইসলামী ঐতিহ্য পরিষদের আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম মাওলানা মাসরুর হাসান, গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মুফতি মাকসুদুল হক, ক্যারিয়ার বাংলাদেশের সভাপতি আফজাল হুসাইন, আরবি ভাষা গবেষক মহিউদ্দীন ফারুকী, মাসিক নকীবের সহকারী সম্পাদক জিয়াউল আশরাফ, ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাইয়্যেদ মাহফুজ খন্দকার, মাসিক সংবাদ পরিক্রমার প্রধান সম্পাদক সোলায়মান ইবনে সিরাজ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির
উদ্দিন বাবর। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল
ইসলাম।

আরও পড়ুন : ৫ বছরে ইসলামী লেখক ফোরাম কতটা সফল?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ