মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ঈদের পর আন্দোলন: গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ঘরে বসে না থেকে রাজপথে দৃশ্যমান হোন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ঈদেরপর আন্দোলনে নামতে হবে।

শনিবার (০২ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় বাড়ির আঙিনায় খালেদার জিয়ার মুক্তির দাবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর বলেন, চুপি চুপি ঘরের পেছনে চার-পাঁচজন দাঁড়িয়ে ছবি তুললেন তারপর ফেসবুকে আপলোড দিলেন, এই আন্দোলনে নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সংগঠিত হতে হবে। আপনারা প্রস্তুতি নিন ঈদের পরই কঠিন আন্দোলন। সে আন্দোলনে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ও জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন : দেওবন্দ ঈদগাহ ওয়াকফ কমিটির বৈঠক; ফিতরা ৩০ রুপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ