শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

৬৪ জেলায় মাদক চালানে তৎপর ৩৬০০ শীর্ষ কারবারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদাত সাদি:  ৩৬০০ শীর্ষ মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছেন দেশের রাজধানীসহ ৬৪ জেলার মাদককারবার ।

নিজস্ব তথ্য প্রমাণ-গোয়েন্দা সংস্থা-ভুক্তভোগী পরিবারের সদস্যদের মতামত-স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় অত্যন্ত নিখুঁৎভাবে মাদক কারবারীদের এই তালিকা করা হয়েছে।

সমাজ বিধ্বংসী এ সব মাদক ব্যবসায়ীকে ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।
অভিযান চলাকালে হামলা পালটা হামলায় প্রায়ই মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছে।

গতকাল পর্যন্ত র্যা ব-পুলিশের ‍বিভিন্ন হামলায় নিহত হয়েছেন ১৩৪ শীর্ষ মাদক ব্যবসায়ী। এর মধ্যে র্যা ব অভিযানে ৩৩ জন ও পুলিশ অভিযানে ১০১ জন নিহত হয়েছেন।

গত ৪ মে থেকে র্যা ব মাদক নির্মূল অভিযান শুরু করেছে। অন্যদিকে পুলিশ অভিযান শুরু হয়েছে পয়লা রজমান থেকে।

৩৬০০ শীর্ষ মাদক ব্যবসায়ীর ৫০ জন ঢাকা নিয়ন্ত্রণ করেন। এদের একজন ইতোমধ্যে ‍নিহত হয়েছেন। রাজধানীর এই শীর্ষ ৫০ জনের অধীনে রয়েছেন ১৩৮৪ জন মাদক ব্যবসায়ী।

এদের তালিকা মহানগর পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। সেই তালিকা ধরেই রাজধানীতে চলছে মাদকবিরোধী অভিযা।

টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান আসে ঢাকার এই শীর্ষ ৫০ ব্যবসায়ীর কাছে । পরে তাদের মাধ্যমে পৌঁছে যায় দেশের বিভিন্ন স্থানে । তারা চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় সরবরাহ করেন।
এ দিকে র‌্যাব এ পর্যন্ত অভিযান পরিচালনা করেছে ৮৩৮টি। এতে সেবনকারীসহ ১০২৬ ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, অত্যন্ত নিখুঁৎভাবে সারাদেশের মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। নিজস্ব ও গোয়েন্দা সংস্থার তথ্য প্রমাণের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতার ভিত্তিতে ৩৬০০ শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা ধরে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযান যেনো কোনো ধরণের প্রশ্নবিদ্ধ না-হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে র্যাশব।

এ দিকে অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর একশ্রেণির কর্মকর্তা তৎপর। আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব অসাধু কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ খায়, অভিযান ব্যর্থ করার ষড়যন্ত্রে তারা লিপ্ত।

অন্যদিকে জামায়াত-শিবির ও বিএনপিঘরোয়া কর্মকর্তারা এই অভিযানকে প্রশ্নবিদ্ধ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর রয়েছে, কোনো কোনো সংস্থার পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে।

এ সংস্থার পক্ষ থেকে ঘুষখোর কর্মকর্তা ও সরকারবিরোধী কর্মকর্তাদের চিহ্নিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুà