বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'কুরআনী ফরমূলা অনুসরণেই অপরাধমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, আল কুরআনই হচ্ছে মুসলিম জাতির একমাত্র জীবন বিধান। বর্তমানে কুরআন সুন্নাহর শিক্ষার অভাবে দেশে মাদক, সুদ-ঘুষ,দূর্নীতি,খুন- ধর্ষণ, অপহরনসহ ও নানাবিধ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। খাদ্যে ভেজাল ও ফরমালিন দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে। কুরআনের বিধান অনুসরন করে মহানবী সা. মাত্র ২৩ বছরের মধ্যে আইয়ামে জাহিলিয়্যাতকে আলোকিত সমাজে রুপান্তরিত করেছিলেন।

আজ বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলন কদমতলী থানা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন কুরআনী ফরমূলায় রাষ্ট্রীয়ভাবে নামায কায়েম, যাকাত আদায়, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ভিত্তিক সমন্বিত ইসলামি হুকুমত কায়েম হলে দেশে আদর্শ মানুষ তৈরি হবে এবং অপরাধমুক্ত আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং অপরাধ দমনের জন্য অভিযানের নামে আইন বহির্ভূত কোন হত্যাকান্ডের আর প্রয়োজন হবে না।

কদমতলী থানা আমীর মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক প্রিন্সিপাল শফিকুল ইসলাম, কার্যনিবাহী সদস্য মোঃ আব্দুর রব, ডেমরা থানা আহবায়ক এ্যাডভোকেট আল আমিন ভূইয়া ও মাওলানা শাজাহান প্রমুখ।

আরও পড়ুন : ‘কুরআনী শিক্ষার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ