শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সফলতার জন্য পরিশুদ্ধ নিয়তের অপরিহার্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা ইমদাদুল হক
অতিথি লেখক

আমরা আমাদের মন-মস্তিষ্ক, চোখ-কান, মুখ-হাত ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করে যেসব কর্ম করি প্রত্যেকটা কর্মের কোনো উদ্দেশ্য থাকে। যেমন, ১. নিজের বা অন্যের প্রয়োজন মেটানো
২. শরীর বা মনের অবসাদ দূর করা ৩. সাময়িক ভালোলাগা

৪. ইজ্জত সম্মান অর্জন করা বা মানুষের কাছে বড় ও ভালো হওয়া। ৫. অর্জিত সম্মান রক্ষা করা
৬. অন্যের মনোরঞ্জন করা ইত্যাদি।

কিন্তু মহান আল্লাহ বলেন, আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি, তারা শুধুই আমার ইবাদত করবে (আলকুরআন ৫১ : ৫৬)।

মানুষ বুদ্ধিমান ও অনুভূতিপ্রবণ প্রাণী। মানুষের জন্য তাই নিজের বুদ্ধি ও অনুভূতিকে বিসর্জন দিয়ে অন্য কারো বেধে দেওয়া ফ্রেমে অবদ্ধ থাকা সুখকর নয়। আল্লাহ সর্বশক্তিমান; তিনি আমাদের স্রষ্টা ও প্রতিপালক।

পক্ষান্তরে আমরা মানুষ দুর্বল, অসহায় ও আল্লাহর প্রতি সর্বতো নির্ভরশীল জীব। এজন্যই কি তিনি আমাদের উপর নিজের আইন চাপিয়ে দিয়ে আমাদেরকে চাপে রাখতে চান? তবে কি ইবাদত মানে দুর্বলের জন্য সবলের এবং অনুগৃহীতের জন্য অনুগ্রাহকের কর্তৃত্ব মেনে নেওয়ার নাম? কারো মাথায় হয়তো এমন ভাবনা আসতে পারে।

অপ্রাপ্তবয়ষ্ক শিশু-কিশোর, অভিজ্ঞতাহীন, নিজের ভবিষ্যত জীবন সম্পর্কে নেই যার পরিস্কার ধারনা, তাকে যদি নিজের ইচ্ছামত চলতে দেওয়া হয়, সবকিছু করতে দেওয়া হয়, তবে সে শুধু ভবিষ্যতকে নয়, বর্তমান জীবনকেও নষ্ট করে ফেলবে।

মন চাইলেই যদি কনকনে শীতের রাতে ফ্রিজ থেকে আইসক্রীম বের করে খেয়ে নেয়, নিজের ইচ্ছার উপর এমন নিয়ন্ত্রণহীন শিশু নিজের ইচ্ছাপূরণের পর দীর্ঘদিন সর্দি-কাশিতে ভুগবে। এজন্য বর্তমান ও ভবিষ্যত জীবনকে সুখকর, আনন্দময় ও উপভোগ্য করতে হলে প্রয়োজন দরদি অভিজ্ঞ অভিভাবকের অনুশাসন মেনে চলা।

মা যখন বলেন, শীতের রাতে আইসক্রীম খেতে নেই, এটা মেনে চলাই সন্তানের বর্তমানের জন্য কল্যাণকর। বাবা যখন সন্তানকে বলেন, আমি চাই, তুমি আমার কথা শুনবে, বন্ধু-বান্ধব বা অন্যের সাথে আড্ডা দিয়ে, নিজের ইচ্ছামত ঘুরে বেড়িয়ে সময় নষ্ট করবে না, শুধু পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তখন তিনি প্রতিপালন ও পিতৃত্বের অধিকার বলে সন্তানের ইচ্ছাধিকার কেড়ে নিয়ে, তাকে দিয়ে নিজের আদেশ প্রতিপালন করিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান না।

তিনি চান, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করতে। এটা সন্তানের প্রতি তার করুণা ও বাৎসল্য। নইলে অপরিণত ও অনভিজ্ঞ শিশুকে যদি নিজের ভবিষ্যতের রাস্তা নিরà§