শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নবীজিকে লেখা হযরত হাসসান বিন সাবেত রা. এর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাহাবি হজরত হাসসান ইবনে সাবিত রা. কে বলা হয় শায়িরুর রাসুল বা রাসুল সা. এর কবি। তিনি ইসলামের শত্রু কবিদের কবিতার প্রতিউত্তর ও শত্রুদের বিরুদ্ধে কবিতার ফুলঝুড়ি ছাড়াও রাসুল সা. কে নিয়ে এমন চমৎকার কবিতা চয়ন করেছেন যে, তিনি ‘শায়িরুর রাসুল’ খ্যাতি পেলেন।

রাসুল সা. যখন মদিনায় আসেন তখন তার বয়স ষাট। ইসলাম গ্রহণের পূর্বে কাব্যসমালোচকদের দৃষ্টিতে তিনি আরবের শ্রেষ্টতম কবি। খ্যাতি ছিল তার গোটা আরব জুড়ে। সবার মুখে মুখে উচ্চারিত হতো তার কবিতার পংক্তি। রাসুলকে সা. তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। রাসুল সা. কে ভালোবাসার নিদর্শন স্বরুপ তার একটি বিখ্যাত, জনচ্চারিত কবিতার বাংলা নাম ‘তোমার তারিফ’

‘তোমার চোখের মত ভালো চোখ পৃথিবীতে নেই,
এবং কোনোও মাতা এমন সুন্দর পুত্র আর
প্রসব করেনি জানি বিশ্বে কোথাও।

তোমার সৃজন সে তো একেবারে দোষমুক্ত করে
এবং তুমিও তাই চেয়েছিলে আপন ইচ্ছায়;
তোমার তারিফ এই পৃথিবীতে বেড়েই চলেছে
যেমন কস্তুরী ঘ্রাণ বাতাসে কেবলি ছুটে চলে।

তোমার সৌভাগ্য, যার নেই কোনো সীমা-পরিসীমা
সমুদ্র পানির মতো তোমার হাতের দয়ারাশি
এবং তোমার দান নদীর মতোন বেগে চলে।
আল্লাহ সহায় হোন হে রাসূল তোমার উপরে
কেননা শত্র“রা জ্বলে সর্বক্ষণ তোমার ঈর্ষায়।

তোমার প্রশংসা করি আমার তেমন ভাষা নেই
আমিতো নগণ্য কবি অন্তত : ভাষার দিকে থেকে
প্রশংসা পায় না নবী নিছক আমার এ ভাষায়
নবীর ছোঁয়াচ পেয়ে এ কবিতা অমরত্ব পাবে।’

আরও পড়ুন : গরীবদের জন্য রাসুল সা. এর শিখানো দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ