বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রুহ আফজা নিয়ে প্রতারণায় হামদর্দের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুহ আফজা নিয়ে প্রতারণার অভিযোগে হামদর্দের বিরুদ্ধে সম্প্রতি নিরাপদ খাদ্য কতৃপক্ষ আইনে পাঁচটি ধারায় মামলা হয়েছে।

মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকিম ইউসুফ ও হাকিম সাইফুদ্দিনকে আসামি করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ কামরুল হাসান এ মামলা করেন ।

হামদর্দ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত রুহ আফজা স্বাস্থ্যকর, ফলের শরবত, গোলাপ ফুলসহ বিভিন্ন হারবাল উপাদানের নির্যাস দিয়ে তৈরির কথা বলা হলেও আসলে এই ধরনের কোন উপাদানই নেই পানীয়টিতে।

হামদর্দ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত পানীয় রুহ আফজা আঙ্গুর, আপেল, তরমুজ.কমলাসহ বিভিন্নরকম ফল, গোলাপের নির্যাস দিয়ে তৈরি করা হয় বলে প্রচার ও বাজারজাত করা হচ্ছে। শুধু তাই নয় রুহ আফজা জ্বর,বমি, বদ হজম, মাংসপেশীর খিচুনী, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের ঔষুধ হিসেবে কাজ করে বলে প্রচার করা হয়।

তবে নিরাপদ খাদ্য কতৃপক্ষের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রুহ আফজায় কোন ধরনের স্বাস্থ্যকর বা ঔষুধী উপাদান নেই বরং অতিরঞ্জিত, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বাংলাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য ভোক্তার দৃষ্টি আকষর্ণের অপকৌশল মাত্র।

নিরাপদ খাদ্য কতৃপক্ষ আইনে পাঁচটি ধারায় লঙ্ঘনের অবিযোগে নিরাপদ খাদ্য অধিদপ্তরে মামলা করেন খাদ্য কতৃপক্ষ।

গত ১৬ মে ভেজাল বিরোধী অভিযানের সময় কর্তৃপক্ষ সন্দেহবশত ‘রুহ আফজা স্বাস্থ্যকর ফলের শরবত’ সংগ্রহ করেন। এ শরবতের দাম ৮৮০ টাকা। পরে এ পণ্য সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও ইউটিউবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এমনকি বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের নির্যাস আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ্য করা হয়।

অথচ আসল পণ্যের সাথে এসব বিজ্ঞাপনের কোনো মিল নেই। এটি এক ধরনের ধোঁকাবাজি। ৩৫ ফলের রস দিয়ে তৈরি, বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয়সহ নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার ও ওয়েব সাইটে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এ মামলা করা হয়।

এ ছাড়া এর কার্যকরিতা সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সুপষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রোজা রাখার পর এটি পান করলে পানি শূণ্যতা, ক্লান্তি দূরসহ প্রায় ৫০টি রোগের উপশম হয়। অথচ কিভাবে রোগ দূর হয় তার কোনো ব্যাখ্যা নেই।

ইসরায়েলের গুলিতে প্রাণ গেল আরও ৪ ফিলিস্তিনির

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ