মুহাম্মদ হেলাল উদ্দিন
গবেষক, নানজিন বিশ্ববিদ্যালয়, চীন
নানজিন চীনের পূর্ব-উপকূলে অবস্থিত জিয়াংসু প্রদেশের রাজধানী। একটি প্রাচীন এবং বৃহত্তম শহর। অনেক বছর ধরে শহরটি চীনের রাজধানী ছিল। অত্যন্ত সাজানো গুছানো ও পরিপাটি। প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত এই শহরটিতে রয়েছে অনেক প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। শহরটিকে চীনের বিশ্ববিদ্যালয়ের শহরও বলা চলে।
এখানে অনেক নামীদামী বিশ্ববিদ্যালয় অবস্থিত, যার প্রত্যেকটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের ছাত্র-ছাত্রীরা এখানে বিভিন্ন বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে আসে। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ মুসলিম। এখানে সরকার অনুমদিত মসজিদ ছাড়া উন্মুক্ত কেনো জায়গায় নামাজ পড়া নিষেধ। তবে একাকী ঘরোয়া পরিবেশে নামাজ পড়া যায়।
উচ্চ শিক্ষার জন্যে নানজিনে আসা গত সেপ্টেম্বর মাসে। তাই এখানে রোজা রাখার এবং স্থানীয়দের ইসলামি সংস্কৃতি সম্পর্কে জানার প্রথম অভিজ্ঞতা হলো এ বছর। দুশ্চিন্তাও ছিল কিছুটা। ক্যাম্পাসের যে হোষ্টেলে আমরা থাকি সেখান থেকে মসজিদ অনেক দূরে। যে কারণে রমজানের শুরুর দুইদিন আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোস্টেলে নামাজ পড়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।
এরপর সপ্তাহ খানেক বাসায় একাকী নামাজ পড়ছিলাম। কিন্তু মনে শান্তি পাচ্ছিলাম না। বারবার দেশের কথা, রোজা-রমজানের স্মৃতি মনে পড়ছিল। পাচ ওয়াক্ত নামাজে মসজিদ ভর্তি মুসুল্লি, ইফতার, সাহরি, তারাবি, ইতেকাফ, ঈদ শপিং, দানসদকা, খতমে কুরঅনের এ মাসটা কত দ্রুত শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না।
দিন যত যায় অস্বস্থি ও অস্থিরতা বাড়তে থাকে। উপায় খুঁজে পেতে স্থানীয়দের সাহায্য নিলাম। খুঁজে পেলাম জিঝুইন মসজিদ। আমাদের ক্যাম্পাস থেকে বাসে কিংবা ট্রেনে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে যেতে। এশহরটিতে সরকার অনুমদিত যে তিনটি মসজিদ আছে তার মধ্যে এটি অন্যতম। সরকারই এসব মসজিদের ব্যয় বহন করে। আশ্চর্য হলাম জেনে। ভাবলাম ৯২ শতাংশ মুসলিম অধ্যুসিত দেশের মসজিদের অর্থাভাব ও ব্যবস্থাপনার কথা।
এ মসজিদটিতে মুসুল্লিদের জন্যে ফ্রি ইফতার এবং ডিনানের ব্যবস্থা আছে। তিনতলা মসজিদটির নিচতলা ডাইনিং রুম হিসেবে ব্যবহৃত হয়, যার পাশেই রয়েছে সুপরিসর রান্নাঘর। ইফতারির মিনিট পনের আগেই উপস্থিত হয় সবাই। ইমাম সাহেà¦