রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

চাঁদ দেখা গেছে সৌদি-ইন্দোনেশিয়ায়, শুক্রবার ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরব ও ইন্দোনেশিয়ায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আল আরাবিয়া সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ হওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে।

এদিকে এশিয়ার ভারত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া  কর্তপক্ষও সেখানে আজ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (১৬ জুন।

বাংলাদেশসহ যে যে দেশে আজ চাঁদ দেখা যায়নি সে দেশগুলোতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আগামী বেশ কয়েকদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের মুখে থাকবে আনন্দের হাসি। একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে আস এ ঈদ। ঐক্য, ভ্রতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। ধনী গরিব সবার মাঝে সমান আনন্দ বিলিয়ে দিতে মুসলমানদের মাঝে থাকে এক অপূর্ব প্রতিযোগিতা।

এবারের ঈদ সবার মাঝে বয়ে আনুক নির্মল আনন্দ ও ভালোবাসা।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ