রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

‘বৈষম্য দূর করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে যাকাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রমজান মাস বিজয়ের মাস, মুক্তির মাস, আল্লাহর নৈকট্য লাভের মাস।

রমজান মাসে দেশের সম্পদশালীরা গরীব, অসহায় মানুষের পাশে দাড়ালে মানুষের অভাব দূর হবে। সঠিকভাবে যাকাত আদায় করে দেশের গরিব ও অভাবী মানুষের অভাব দূর করা যায়।

চলমান সমাজের বৈষম্য দূর করে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, অর্থমন্ত্রী বড় বাজেট দিয়েছেন কিন্তু বড় আয়ের খাত দেখাতে পারেন নাই। যার কারণে বাজেটের ঘাটতি মেটাতে ঋণের ভরসা বাড়িয়েছেন। যে ঋণের সুদ মেটাতেই মোটা অংকের টাকা খরচ করতে হবে।

ঘোষিত বাজেটে দেশে দূর্নীতি আরো বাড়বে, যা দেশের জন্য কল্যাণকর নয়। তিনি ঘোষিত বাজেটে সংশোধন করে বাস্তবসম্মত বাজেট পুন: ঘোষণা দেয়ার আহবান জানান।

যাকাতের টাকায় বোনাস দেওয়া যাবে কি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ