রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

চীন সফরে রয়েছেন কিম জং উন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  উত্তর কোরীয় নেতা কিম জং উন চীনে অবস্থান করছেন। মঙ্গল ও বুধবার দুই দিনের সফরে চীনে গেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল বৈঠকের এক সপ্তাহ পর তার এই সফর। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, মঙ্গলবার সকালে নগরীর বিমানবন্দরটির আশপাশের রাস্তায় সাধারণ জনগণকে ঢুকতে দেয়া হয়নি। কিমের বিমান অবতরণের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়।

মার্চ মাস থেকে এখন পর্যন্ত এটা চীনে কিমের তৃতীয় সফর। চীনেই তিনি উ. কোরীয় নেতা হিসেবে প্রথম বিদেশ সফর করেন।

জাপানের বাণিজ্য বিষয়ক দৈনিক নিক্কেই জানিয়েছে, কিম তার দেশের ওপর আরোপিত আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে চাইছেন।

বিনিময়ে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি চীনকে তার পাশে পেতে চাইছেন বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

এক সপ্তাহ আগে সিঙ্গাপুরে ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর উত্তর কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ কিছুটা শিথিল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিবেচনার আহ্বান জানায় চীন। বাসস।

দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ