রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাজধানীতে শুরু হচ্ছে ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজযাত্রীরা সঠিকভাবে হজের প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজপালন অনেকটাই সহজ হয়ে যায়। হজযাত্রীদের হজপালন সহজতর করার লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স।

তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ২২ জুন (শুক্রবার) থেকে ১ সপ্তাহব্যাপী হজ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে জামিয়া মদীনাতুল উলূম ভাটারা ঢাকায় [বাশঁতলা (বারিধারা আমেরিকান এম্বেসির দক্ষিণ-পূর্বে) ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে রিকশাযোগে নূরেরচালা বাজার মসজিদের পূর্ব দিকে পূরবী প্রাঙ্গণ হাউজিং সংলগ্ন]।

প্রতিদিন বাদ মাগরিব হজের মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ দান করবেন মুআল্লিমুল হুজ্জাজ মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

প্রশিক্ষণে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য হজযাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য ০১৭৪৮-৪২৪০২৮, ০১৭৪৯-৩২৫৭৬৯, ০১৭২১-১৫৮২৫৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হজের প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের একজন হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন।

কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার দরুণ হজযাত্রী সমস্যার সম্মুখিন হন, হজপালনে সমস্যা দেখা দেয় ক্ষেত্রবিশেষ হজপালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশে থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজ পালন অনেকটা সহজ হয়ে যায়।

আল্লাহর ঘরের মেহমান হজযাত্রীদের হজপালন সহজ করতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আশা করি, প্রশিক্ষণে অংশ নিলে হজযাত্রীরা উপকৃত হবেন।

সৌদি থেকে সৈন্য সরিয়ে আনছে মালয়শিয়া

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ