সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সঙ্গীতপ্রেমীদের জন্য ফেসবুকের নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অতিসম্প্রতি ফেসবুক লিপ সিংক লাইভ নামে সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের পছন্দের শিল্পীদের প্রিয় গানগুলোর সাথে ঠোঁট মিলিয়ে তার ভিডিও তাদের টাইমলাইনে পোস্ট করতে পারবে।

ফেসবুকের হেড অব মিউজিক, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ তামারা রিভন্যাক ও হেড অব মিউজিক অ্যান্ড রাইটস ফ্রেড বেইলি এক অফিসিয়াল ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন।

নতুন এই ফিচারটি কিভাবে কাজ করে তা দেখার জন্য, আপনাকে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে লাইভ বাটনে ক্লিক করতে হবে। তারপর, লিপ সিংক অপশনটি নির্বাচন করলে গানের একটি বিশাল তালিকা দেো যাবে।

তালিকা থেকে পছন্দের গানটি বাছাই করে এটিতে সিংক করতে হবে। গানটি কখন লিপ সিংকের জন্য প্রস্তুত হবে তা দেখার জন্য একটি কাউন্টডাউন টাইমার রয়েছে। সে অনুযায়ী লিপ সিংক করে তার ভিডিওটি নিজের টাইমলাইনে পোস্ট করা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।

আপনার ভিডিওটিতে আপনার বন্ধুরা গানের ‍মূল শিল্পী এবং গানটির একটি হাইলাইটও দেখতে পাবে। এতে কিছু অতিরিক্ত অপশন যেমন ভিডিওটির একটি বর্ণনা যোগ করা, মুখোশ যুক্ত করা, গানটির পটভূমি যোগ করা যাবে। সূত্র: গেজেটস নাউ।

আরও পড়ুন ঃ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে আয় করবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ