রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আবারো সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা পেলো মিয়ানমার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিবিসির সাবেক এক সাংবাদিক ল্যারি জাগান দাবি করেছেন, জাতিসংঘ দূতের হস্তক্ষেপে আবার সামরিক অভ্যুত্থানের হাত থেকে রক্ষা পেয়েছে মিয়ানমার।

ল্যারি জাগান বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। এ বিষয়ে শনিবার ল্যারি জাগানের লেখা একটি নিবন্ধ ছাপা হয়েছে ব্যাংকক পোস্টে।

ব্যাংকক পোস্টের নিবন্ধে তিনি বলেন, মিয়ানমারের সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা স্টেট কাউন্সিলর অং সান সুচি ও আর্মি কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং লেইংয়ের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত।

দুই সপ্তাহ আগে রাখাইন ইস্যুতে সরকারের কার্যক্রম ও মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ দুই নেতার মধ্যে রেষারেষি চরম আকার ধারণ করে।

ল্যারি জাগান আরও বলেন, সংকটময় ওই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানার বার্গনার মিয়ানমার সফর করেন। নিয়োগ পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সফর। প্রথম সফরটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার।

এ সময়টাতে তিনি স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেনাপ্রধানসহ মিয়ানমার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বেশকিছু নিবিড় ও খোলামেলা আলোচনা করেন যা দেশের দুই প্রধানের মধ্যকার উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে।

ক্রিস্টিন শ্রানার বার্গেনার এ সময়ে মিয়ানমার ও জাতিসংঘের মধ্যে গঠনমূলক সম্পর্কের একটি ভিত্তি রচনা করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের আল্টিমেটাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ