রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ভোট গণনা ৯৪ ভাগ সম্পন্ন; এরদোগান ৫২%, ইনজের ৩০%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

তুরস্কের পার্লামেন্ট নির্বাচন শেষে চলছে ভোট গণনার কাজ। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ ৯৪.৮৩ পার্সেন্ট ব্যালট বাক্স খোলা হয়েছে। চলতি ফলাফল অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ৫৩.১৮ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন।

এদিকে, এখন পর্যন্ত কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের ৩০.৬৮ ভাগ ভোট পেয়েছেন বলে জানিয়েছে তুরস্কের স্থানীয় গণমাধ্যম হুররিয়াত ডেইলি মাই নিউজ।

প্রসঙ্গত, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টারি ও রাষ্ট্রপতি নির্বাচনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়।

উল্লেখ্য, মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এ নির্বাচনে। এর মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট  রজব তাইয়েব এরদোগান ও কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে।

সূত্র : হুররিয়াত ডেইলি মাই নিউজ, আন্দালু এজেন্সি।

আরও পড়ুন : ভোট দেওয়ার পর যা বললেন এরদোগান (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ