এম. ফরহাদুল ইসলাম
অতিথি কলাম লেখক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ডােনাল্ড ট্রাম্প তার শাসন আমলে একাধিকবার আমদানি শুল্ক আরােপ করেছেন, যা সাধারণত ‘ট্রাম্প ট্যারিফ’ হিসাবেই পরিচিত।
সর্বশেষ জানুয়ারি ২০১৮ মাসে সােলার প্যানেল ও ওয়াশিং মেশিন আমদানিতে এবং মার্চ মাসে ইস্পাত ও এ্যালুমিনিয়াম আমদানিতে কর আরােপ করে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছেন এবং বিশ্বের সাথে বাণিজ্য যুদ্ধ ঘােষণা করেছেন বলেই মনে হচ্ছে।
১ জুন ২০১৮ তারিখ হতে ট্রাম্প প্রশাসন ইউরােপিয়ান ইউনিয়ন, কানাডা ও মেক্সিকো থেকে ইস্পাত আমদানিতে ২৫% ও এ্যালুমিনিয়াম আমদানিতে ১০% শুল্ক আরােপ করেন।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলাে এতে স্বভবতই নাখােশ হয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিযােগ্য দ্রব্যাদির উপর প্রতিশােধমূলক শুল্ক আরােপের পরিকল্পনা করেছে। ফলাফল, বাণিজ্য যুদ্ধের হুমকি বৃদ্ধি।
মর্গান স্টানলি’র মতে ইস্পাত, এ্যলুমিনিয়াম, ওয়াশিং মেশিন এবং সােলার প্যানেল মিলে মার্চ ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪.১% আমদানিকে কভার করা হয়েছে।
কিন্তু, এই শুল্ক আরােপ অর্থনীতিবিদরা সমালােচনার দৃষ্টিতেই দেখছেন। রয়টার্স কর্তৃক যুক্তরাষ্ট্রের ১০৪ জন অর্থনীতিবিদের ৮০% ই মনে করেন, এই শুল্ক আরােপের ফলে অন্য কোন দেশের সামান্য ক্ষতি হতেও পারে বা নাও পারে, কিন্তু যুক্তরাষ্ট্র নিশ্চিত ক্ষতির সম্মুখীন হবে। কোন অর্থনীতিবিদই মনে করেন না, এর ফলে যুক্তরাষ্ট্র কোনভাবেই লাভবান হবে।
অভ্যন্তরীণভাবেও কনজারভেটিভ ও রিপাবলিকানদের পক্ষ থেকে এই শুল্ক আরােপ মারাত্মক সমালােচনার সম্মুখীন। এমনকি, ডেমােক্রাটদের প্রতিক্রিয়াও মিশ্র।
শুল্ক আরােপের পটভূমি
২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে সকল বাণিজ্য বিষয়ক চুক্তিসমূহ পুনর্বিবেচনার আশ্বাস দেন এবং চীনা দ্রব্যাদির কারণে বাজার সয়লাব হয়ে যাওয়ার প্রেক্ষিতে সে দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে বিধায়, চীনা আমদানীর উপর কঠিন শুল্ক আরােপ করবেন বলে প্রতিশ্রুতি দেন।