রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘অভিনন্দন এরদোগান! তাগুতের বিরুদ্ধে আরও বেশি ভূমিকা রাখুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী আজ এক বিবৃতিতে হাফেজ রজব তায়্যিব এরদোগান দ্বিতীয় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিন্দন ও মুবারকবাদ জানিয়েছেন।

ইসলাম ও মুসলমানদের পক্ষে, ইহুদি, খ্রিস্টান, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বহুমুখী ষড়যন্ত্র আর চক্রান্ত উপেক্ষা করে এরদোোগানকে বিপুল ভোটে নির্বাচিত করায় তুরস্কের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, এরদোগানকে আমরা মুসলিম বিশ্বের সাহসী নেতা মনে করি,
তিনি পুনঃরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মুসলিম বিশ্ব তার কাছ থেকে একজন শক্তিশালী নেতৃত্বের ভূমিকায় দেখতে আগ্রহী।

তার মাধ্যমে মুসলিম রাষ্ট্র সমূহের মাঝে বৃহত্তর ঐক্য, ভ্রাতৃত্ববোধ, ইসলামের প্রতি সীমাহীন শক্তিশালী দরদী মনোবল তৈরি হবে বলে বিশ্বাস করি।

বিগত দিনে আরাকান, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পক্ষে
তাঁর সাহসী কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন। আমরা তাঁর বিজয়ে আনন্দিত।

আল্লামা বাবুনগরী তুরস্কের ক্ষমতাধর প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে আশা করেন, ইসলাম এবং মুসলমানদের পক্ষে, তাগুতের মুকাবিলায় আরো সাহসিকতার সাথে ভূমিকা রাখবেন।

শাসক নয়, জনগণের সেবক হওয়ার চেষ্টা করেছি: এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ