রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সরকারি চাকরিতে আরও ৫২ হাজার পদ সৃষ্টি হবে : সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের বেকার সমস্যা নিরসনকল্পে আওয়ামী লীগ সরকার গত ৯ বছরে রাজস্ব খাতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ সৃজন করেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে রবিবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি জাহান আরা বেগম সুরমার লিখিত প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুয়ায়ী এই পদসমূহের মধ্যে পুলিশের ৭৯ হাজার ২৪৯টি পদ, বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও লেবুখালী ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৯৬টি পদ রয়েছে। এ সময় তিনি জানান, বেকার সমস্যা কমাতে সরকারের নেয়া নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এদিকে, মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে প্রশাসনে নতুন পদ সৃজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। ২০০৯ সালের মার্চ থেকে চলতি বছরের এ সময় পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি নতুন পদ সৃজন করা হয়েছে। এছাড়া আরো ৫২ হাজার ৭৯টি পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : অসুস্থ সৈয়দ আশরাফ, চিনতে পারছেন না প্রিয়জনদেরও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ