বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। মূলত এর কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে।

তিনি ১০০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগকে চ্যালেঞ্জও করেন।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর নির্বাচন পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরে সুষ্ঠু ও সার্বজনীন নির্বাচন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে আরেক সংবাদ সম্মেলনে গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, শতাধিক কেন্দ্র দখল করে সিল মারা হয়েছে, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের এমন অভিযোগ মিথ্যা।

জাহাঙ্গীর আলম বলেন, উনি (হাসান উদ্দিন সরকার) সম্মানিত লোক, উনাকে বলবো না বুঝে কোনো ব্লেম দেবেন না। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, নালিশ না করে আসুন জনগণের জন্য কী করা যায়।

মঙ্গলবার রাতে গাজীপুরের নিজ বাসভবনে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য জানান।

গাজীপুর সিটি নির্বাচন আপডেট; প্রাপ্ত ভোট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ