যাকারিয়্যা মাহমূদ
আলেম, লেখক ও সম্পাদক
আপনি যখন একবার হেরে যাবেন দেখবেন বারবারই হেরে যাচ্ছেন। যখন কোনো বিপদে পতিত হবেন দেখবেন কখনও কখনও একই সময় আরও কিছু বিপদ আপনাকে ঘিরে ধরেছে। আর জীবনের এ সময়টিতে আপনি দুপায়া কিছু বিচিত্র মানুষেরও দেখা পাবেন। যারা আপনাকে কড়া গন্ডায় বুঝিয়ে দিবে, আপনি একজন হেরে যাওয়া মানুষ। ছলে বলে কলে কৌশলে আপনার এই দূর্বলাতার সুযোগে ওরা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে, পৃথিবী আপনার জন্য নয়! আপনার প্রয়োজন এখানে ফুরিয়ে গেছে। আপনি এখন এখানে একটি আগাছা। তাই খুব শিগগিরই এখান থেকে আপনার চলে যাওয়া উচিত!
ঘরে কিংবা বাইরে চলার পথে আকারে ইঙ্গিতে খুব সুক্ষাতিসুক্ষভাবে অপমানের মাধ্যমে সেটি আপনাকে মনে করিয়ে দিবে বারবার। ফলে আপনি জীবনের প্রতি কোন ভালোবাসা, অনুরাগ বা বেঁচে থাকার কোনো আকর্ষণই আর বোধ করবেন না। ধীরে ধীরে নিজের প্রতি একসময় চরম হতাশা ও নাভিশ্বাস জন্ম নিবে।
একটা সময় হয়তো আপনিও ভাবতে থাকবেন ঠিক তাদের মতো করেই। মূলত তখনই আপনি হেরে যাবেন চূড়ান্ত রূপে। জীবনের প্রতি বিশ্বাস ও আস্থা হারাবেন চিরতরে। তবে যদি আপনি মুমিন হন তাহলে এসময়ও অটল ও অবিচল থাকবেন। আপনার মনে ঈমানের নূরস্ফুলিঙ্গ অযুত তেজ ও তীব্রতায় প্রজ্বলিত হবে। বুঝতে পারবেন, আপনি আল্লাহ্র পক্ষ থেকে সাময়িক কোনো পরীক্ষায় নিপতিত হয়েছেন। আর আল্লাহর হুকুম ছাড়া মুমিনকে কোন অকল্যাণ স্পর্শ করে না। সুখ-শান্তি, বেদনা বিদূর দুঃখ-যাতনা আল্লাহ্র তরফ থেকেই এসে থাকে। আপনার কর্ণকুহরে বারবার বেজে ওঠবে আর অন্তগহীনে প্রতিধ্বনিত হবে কুরআনের সেই মর্মধ্বনিগুলো-
مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَن يُؤْمِن بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيم.ٌ
আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোন বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, সে তার অন্তরকে সৎপথ প্রদর্শন করে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। (আত তাগাবুন- ১১)।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ.
“এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (আল বাকারা-১৫৫)।
যখন আপনি উপরের দুটি আয়াতকে স্মরণ করবেন তখন হয়তো মহান আল্লাহ্ অনুগ্র করে আপনার অন্তরে আরেটি পà§