মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নতুন মেয়রকে যে উপদেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর নতুন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দলের নেতৃবৃন্দদের নিয়ে আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে গেছেন।

মেয়র জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের বিজয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

গাজীপুর সিটি নির্বাচনের এ বিজয়কে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ঐক্যের বিজয় হিসেবে উল্লেখ করেন। নৌকা প্রতীককে বিজয়ী করায় তিনি গাজীপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এ বিজয়কে প্রতিটি নেতা-কর্মীর বিজয় হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী।

এদিকে ৩৯ বছর বয়সী তরুণ মেয়র জাহাঙ্গীরের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণের চিন্তা আর নবীণের শক্তি হলো আওয়ামী লীগ।  প্রবীণের কাছ থেকে শিখতে হবে, দেশের ইতিহাস জানতে হবে।প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মেয়রকে উপদেশ দিতে গিয়ে বলেন, সকলের সম্মিলিত কাজের ফলেই যে এই জয় এসেছে। তাই প্রবীণ নেতাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গড়ার জন্য নিজেকে নিয়োজিত উৎসর্গ করতে হবে।

শুভেচ্ছা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ