বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিউইয়র্কের আসসাফা ইসলামিক সেন্টারের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কের ইসলামি সংস্থা আসসাফা ইসলামিক সেন্টারের ২০১৮-২০২০ এর ন নির্বাচিত কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার ৩০ জুন ২০১৮ বিকেলে আসসাফা ইসলামিক সেন্টারে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ফারমাসিস্ট আলহাজ আবদুর রশিদ উপস্থিত আজীবন সদস্যবর্গের মতামতের ভিত্তিতে আগামী দুবছর ২০১৮ জুলাই থেকে জুন ২০২০ এর নতুন কার্য্যকরী পরিষদ ঘোষণা করেন।

কমিটির  সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ জসীম, সহসভাপতি  আলহাজ্ব শফিক মিয়া, সাধারণ সম্পাদক মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মনির আহমেদ ও সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসীন।

নতুন কার্যকমিটির সদস্যরা হলেন, মির্জা আবু সুফিয়ান, ফারুক আলম ও আলহাজ্ব মাহমুদ আলী।

আসসাফা ইসলামিক সেন্টার নিউইয়র্কের গুরুত্বপূর্ণ জায়গায় নানারকম সামাজিক সেবার অন্যতম প্রতিষ্ঠান। ইসলামিক স্কুল, জামে মসজিদসহ নানারকম দীনি ও সামাজিক কাজে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি।

-আরআর