শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দাওরায়ে হাদিসের ফলাফল ঘোষণা; পাশের হার ৭৩.৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৭৩.৩৪।

বৃস্পতিবার (৫ জুন) সকালে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০.৩০ মিনিটে হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বোর্ডের কো চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর হাতে ফলাফলে কাগজ তুলে দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, হাইআতুল উলয়ার দফতর সম্পাদক মাওলনা ওসিউর রহমান প্রমুখ।

এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষা সম্মিলিত ৬ বোর্ড থেকে অংশ নিয়েছিলেন ২০ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২।

পুরুষদের মধ্যে মুমতাজ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৭১৫ জন শিক্ষার্থী। জায়্যিদ জিদ্দান ৩৫০৭ জন, জায়্যিদ ৫৫৮৬, মকবুল৪৭২৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়নি ৪৮৮৬ জন শিক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিল ৯৩১ জন, স্থগিত ৩৮৩ জনের পরীক্ষা।

পুরুষদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থানে রয়েছেন বগুড়ার জামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ শামসুল হক ও রাজধানীর জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার খলিল আহমদ নাদিম।

২য় স্থান অধিকার করেছেন যৌথভবে ২ জন, কিশোরগঞ্জ জেলার জামিয়া নুরানিয়া তারাপাশা মাদরাসার নাসিরুদ্দীন ও  জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুহাম্মদ খুবাইব রাজি।

যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছন জামিয়াতুল উলূমুল ইসলাম মোহাম্মদপুর ঢাকার জিহাদুল ইসলাম ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাম্মদ আয়াতুল্লাহ ।

নারী শিক্ষার্থীদের মধ্যে এবছর মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা ঢাকার মুনজিয়া ইসলাম।

২য় স্থান অধিকার করেছেন আয়েশা সিদ্দিকা দত্তপাড়া নরসিংদীর শামিমা। 

যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন ৩ জন ছাত্রী। তারা হলেন, আল হুদা মহিলা মাদরাসা চট্টগ্রাà¦