শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৩০০ আসনে বিএনপির খসড়া তালিকায় আছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানা প্রতিকূল পরিবেশেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি। যে কোনো পরিস্থিতিতেই দলটি নির্বাচনে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ৩০০ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা পৌঁছেছে।

কয়েক দফা জরিপ চালিয়ে দলের সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত করা হয়। সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে অনানুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করেছেন। দলটি আশা করছে, ভোটের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্তি লাভ করবেন। কোনো কারণে তিনি মুক্তি না পেলেও সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে রাখছে দলটি।

হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পরপরই মাঠে ঝাপিয়ে পড়বেন প্রার্থীরা। এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে একাদশ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারেক রহমানের টেবিলে যাওয়া দলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে।

তালিকা অনুযায়ী— পঞ্চগড়-১ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কিংবা তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ। ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ জোটের পক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। বিএনপি থেকে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন দলীয় মনোনয়ন প্রার্থী। ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ ও কামাল আনোয়ার আহম্মেদ। দিনাজপুর-১ জামায়াতের প্রার্থী ছিল। এবার সেখানে শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসনিয়া প্রধানও প্রার্থী হতে চান।

দিনাজপুর-২ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বা মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) বেগম খালেদা জিয়া বা শাহরিয়ার আক্তার হক ডন। দিনাজপুর-৪ আখতারুজ্জামান বা হাফিজুর রহমান সরকার, দিনাজপুর-৫ এম রেজওয়ানুল হক, দিনাজপুর-৬-এ জামায়াত ছিল। এবার বিএনপির অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও নির্বাচন করতে পারেন।

নীলফামারী-১-এ খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন বা জোটের শরিক বাংলাদেশ ন্যাপের জেবেল রাহমান গানি, নীলফামারী-২-এ জামায়াতের প্রার্থী ছিল। সেখানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান সম্ভাব্য প্রার্থী। নীলফামারী-৩-এ জামায়াত ছিল। বিএনপির ফাহমিদ ফয়সল চৌধুরী কমেটও দলীয় সম্ভাব্য প্রার্থী। নীলফামারী-৪ আমজাদ হ