বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

শাহজালাল বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার শুল্ক গোয়েন্দা বিমানবন্দর এবং কাস্টম হাউস। উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন কেজি ২৪ গ্রাম, যার মোট মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ ১৩ হাজার।

বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৫নং স্ক্যানিং গেট থেকে স্ক্যান করার সময় লাগেজের ইমেজে স্বর্ণের বারের মতো বস্তু পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ খুলে বিশেষ কায়দায় লুকায়িত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দার বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে হেভি লাগেজ গেট দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন গেটে দিয়ে স্বর্ণ বিমানবন্দরে প্রবেশ করবে তার সঠিক তথ্য না পাওয়ায় শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউসের সদস্যরা সব হেভি লাগেজ গেটে গোপনে অবস্থান নেয়।

৫নং হেভি লাগেজ গেটে একটি লাগেজ অনেক সময় ধরে পড়ে থাকতে দেখে তা স্ক্যান করা হয়। মালিকবিহীন ল্যাগেজটি কাউন্টারে নিয়ে এসে বিশেষ কায়দায় লুকায়িত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ