বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮


ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬১ জনই নারী। যাদের মধ্যে ৪৪ জনের বয়স ১৮ বছরের নিচে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদন থেকে তা জানা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেন, “প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ ও একটি পরিবার রয়েছে।”

প্রসঙ্গত, ইরানে চলমান এই সংঘাত শুরু হয় ১৮ জুনের একটি সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর। ওই সমঝোতার লক্ষ্য ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

সমঝোতাটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার পর পুনরায় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ