মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বিএনপি মনে করে খালেদা জেলে থাকলে ভোট বাড়ে : হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জননেত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নয়ন ও বিএনপির মিথ্যাচার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার এবং আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত’ সাম্প্রতিক বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার কিংবা আওয়ামী লীগ ষড়যন্ত্রে জড়িত নয়।

বিএনপিই খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকাবস্থায় বিএনপি নির্বাচনে গেলে তাদের লাভ হবে। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি, বিএনপির নেতৃত্ব এবং তাদের আইনজীবী প্যানেল।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আকতার হোসেন, অরুন সরকার রানা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ