আতাউর রহমান খসরু
চিফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্রমেই জমে উঠছে রাজনীতির বিচার-বিশ্লেষণ। আর তাতে নতুনভাবে যে নামটি খুব জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তাহলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশ্লেষকদের ধারণা ভোটের রাজনীতিতে ক্রমেই ‘বড় ফ্যাক্ট’ হয়ে উঠছে ইসলামি ধারার এ দলটি।
সদ্য সমাপ্ত ৫টি সিটি নির্বাচনে ৩য় স্থান অধিকার করে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পর জাতীয় পার্টি ও জামাআতে ইসলামীর মতো দ্বিতীয় ও তৃতীয় সারির দলগুলোকে পেছনে ফেলে ৩য় স্থান অধিকার করছে তারা। আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটিতেও ভালো ফলাফল আশা করছে দলটি।
দলীয় নেতাকর্মীগণ মনে করেন দলের সুসংহত নেতৃত্ব ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই ভোটের রাজনীতিতে সাফল্যের মুখ দেখতে শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটের ফলাফল আরও ভালো হতো।
বিপরীতে সরকারের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঘোষিত আপোষ, নির্বাচনে জাতীয় পার্টি ও জামাআতে ইসলামীর পৃথক অংশগ্রহণ না থাকা এবং জাতীয় নির্বাচনে প্রলুব্ধ করতে সরকারের প্রচেষ্টার প্রশ্নও উঠে আসছে আলোচনায়।
পক্ষে-বিপক্ষে উত্থাপিত প্রশ্নগুলো নিয়েই মুখোমুখি হয়েছিলাম দেশের অন্যান্য ইসলামি দলগুলোর নেতৃবৃন্দের। কিভাবে দেখছেন তারা ইসলামী আন্দোলনের এ সাফল্যকে?
দেশের প্রবীণ ইসলামি রাজনীতিবিদ ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নিজামী ইসলামী আন্দোলনের ভোটের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বিস্মিত নন।
তিনি মনে করেন, ‘দেশের মানুষ যে সামগ্রিক অর্থে ইসলাম ও ইসলামি রাজনীতির দিকে ঝুঁকছে তারই নিদর্শন দলটির ভোট বৃদ্ধি। জোরালো নেতৃত্ব ও উদ্যোম থাকলে অন্যান্য ইসলামি দলগুলোও ভোটের রাজনীতিতে সফল হবে বলে মনে করেন তিনি।’
সাফল্য ধরে রাখতে ইসলামী আন্দোলনকে আরও বেশি জনসম্পৃক্ত রাজনীতি করার পরামর্শ দেন অভিজ্ঞ এ রাজনীতিবিদ।
খেলাফত আন্দোলনের নায়েবে আমীর ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদীও ইসলামি আন্দোলনের ভোটবৃদ্ধিকে সামগ্রিক সাফল্য হিসেবেই দেখতেন চান।
তারা ভাষà