শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীরা কে কত ব্যয় করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি নির্বাচন। এতে কে কত ব্যয় করবেন এবং উপর্জনের উৎস কী তা নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী ব্যায় বেঁধে দেয়া হয়েছে সর্বোচ্চ ১৫ লাখ টাকা। আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী ১৫ লাখ টাকাই খরচ করবেন বলে হলফনামায় লিখেছেন।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী ব্যয় করবেন ১৫ লাখ টাকা। এ টাকা পুরোটাই তার নিজের বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও ১৫ লাখ টাকা খরচ করবেন। তবে তিনি অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসের মধ্যে বাবা ও ভাইয়ের কাছ থেকে দান বাবদ ১১ লাখ টাকার কথা উল্লেখ করেছেন। বাকিটা নিজের।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব নির্বাচনে ব্যয় করবেন ৫ লাখ টাকা।

এ টাকা আয়ের উৎসের মধ্যে রয়েছে শিক্ষক হিসেবে নিজের বেতন এবং হাদিয়া বাবদ রয়েছে ১ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে দান হিসেবে তিনি পাবেন আরো ৪ লাখ টাকা। নির্বাচনে মোট ১০০ জন কর্মী তার প্রচার প্রচারণায় কাজ করবে বলে তিনি তথ্য দিয়েছেন হলফনামায়।

এ নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ১২ লাখ টাকা খরচের কথা হলফনামায় লিখেছেন। ব্যয়ের এ অর্থ নিজস্ব ব্যবসার আয় থেকে খরচ করবেন তাপস।

এদিকে খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলমের হলফনামায় নির্বাচনী ব্যয় বাবদ মোট ৭ লাখ টাকার কথা জানিয়েছেন।

হলফনামা অনুযায়ী মাহবুব আলমের অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের মধ্যে নিজস্ব আয় অর্থাৎ চাকরির সঞ্চিত অর্থ বাবদ ৫০ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি খেলাফত মজলিসের দলীয় কর্মীরা অর্থাৎ পার্টি থেকে আসবে আড়াইলাখ টাকা। নিজের ভাই মো. শাহ আলমের কাছ থেকে হাওলাদ বাবদ নিবেন ১ লাখ টাকা। আত্মীয়ের বাইরে আরো ১ জনের কাছ থেকে ১ লাখ টাকা ধার বা কর্য বাবদ নিবেন এই প্রার্থী। এছাড়া স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দান হিসেবে প্রাপ্ত সম্ভাব্য অর্থের মধ্যে ঢাকায় বসবাসরত চাকরিজীবী ভাগিনা (আত্মীয়) রাজিবুল হোসেন তালুকদারের কাছ থেকে ১ লাখ টাকা এবং আত্মীয়ের বাইরে বরিশালের আরো ১ জন ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকার কথা হলফনামায় উল্লেখ করেছেন। ফলে ২ লাখ টাকা ২ জনের কাছ থেকে দান বাবদ পাবেন এ মেয়র প্রার্থী।