শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৌদি যেতে চাইলে দূতাবাসের সাহয্য পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই সে দেশের ভিসার প্রয়োজন। জানতে হয় সে দেশ সম্পর্কে  অনেক তথ্য। তাই বিভিন্ন দেশে বিভিন্ন দেশের দূতাবাস থাকে। বাংলাদেশেও প্রায় ৫০টি দেশের দূতাবাস রয়েছে। আর বিশ্বের প্রায় ৫৪টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে।

আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি যাতায়াত করে সৌদি আরবে। তাই সৌদিতে যেতে হলে কী করতে হবে এবং সৌদি আরবের দূতাবাস থেকে আমাদের কী ধরনের সহযোগিতা পাওয়া যাবে বিষয়গুলো জেনে রাখুন।

সৌদি দূতাবাস

ঢাকায় অবস্থিত দূতাবাসগুলোর মধ্যে সৌদি আরবের দূতাবাস অন্যতম। সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের জন্য প্রথমে আল-মানার কনসালটেন্সি লিমিটেড এজেন্সিতে যেতে হবে আপনাকে।

সৌদি দূতাবাস ও এজেন্সির ঠিকানা

গুলশান ২ এর গুলশান এভিনিউতে অবস্থিত র‌্যাংগস আর্কেড মার্কেটের বিপরীত রাস্তা দিয়ে ৩০ গজ যাওয়ার পর হাতের বামে টার্ন নিয়ে গুলশান পার্কের পর হাতের বামে টার্ন নিয়ে গুলশান পার্কের গেট পার হয়ে ১০ গজ সামনে গেলেই সুন্দর লাল ইটের বিল্ডিংয়ে সৌদি দূতাবাস দেখতে পাবেন।

ঠিকানাটা বলতে গেলে- বাড়ি # ৫ (নতুন) এল, রোড # ৮৩, গুলশান-২, ঢাকা-১২১২।

আপনাকে অনেক সময় ভিসা প্রসেসিংয়ে বিভিন্ন এজেন্সির স্মরণাপন্ন হতে হবে। সৌদিতে যেতে হলে যে এজেন্সির নামটি আগে আসে,  আল-মানার কনসালটেন্সি লিমিটেড।

এজেন্সিটির ঠিকানা বাড়ী # ২২, রোড # ৪, ব্লক # এফ, বনানী, ঢাকা- ১২১৩। সহজে চিনবে চেয়ারম্যান বাড়ী মসজিদের কাছে বললে।

এয়ারপোর্ট রোড থেকে বনানী ১১ নং বনানী রোডে যাওয়ার পর প্রথম চার রাস্তার মোড় থেকে হাতের ডানে টার্ন নিলে রাস্তার পূর্ব পাশে বনানী মসজিদের কাছে।

তবে আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা পাবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ভিসা প্রসেসিং এর সময় কাগজপত্র ঠিকঠাক থাকলে ৩ (তিন) কার্য দিবস।

ভিসা প্রসেসিংয়ে আপনাকে যা যা করতে হবে

১) ভিসা ফর্ম ইংরেজিতে যথাযথভাবে পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ পূরণ করতে হবে। ফর্মের বাম কোনায় আঁঠা বা গাম দিয়ে ছবি সংযুক্ত করতে হবে।

২) সৌদি মালিকের আইডি কার্ড ও ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে।

৩) আমন্ত্রণপত্রের মূলকপি জমা দিতে হক্সেবং চেম্বার হতে সত্যায়িত হতে হবে।

৪) ভিসা অফিসার বরাবর স্থানীয় কোম্পানির প্যাডে ভিসার জন্য আবেদন করতে হবে।আরবিতে অনুবাদ করতে হবে।