বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

আবারো ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নিপীড়ন বিরোধী শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। রোববার (১৫ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা চালায় ছাত্রলীগ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে মানববন্ধন শুরু হয়। এতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন। এর পাশেই ‘গুজবে কান দেবেন না’ স্লোগানে ছাত্রলীগের কর্মীরা মানববন্ধনে দাঁড়ায়।

এ সময় তারা মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকে। এর কিছুক্ষণ পর দুইপক্ষই মিছিল নিয়ে শহীদ মিনার থেকে টিএসসির দিকে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরই বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ছাত্রলীগ হামলা চালায়।

এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাবিতে আরবী ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ