বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

দ্বিতীয় দিনে সৌদি আরব যাচ্ছেন সাড়ে ছয় হাজার হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে দুটি ফ্লাইট। বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের সাতটি করে ১৪টি হজ ফ্লাইটে আজ সৌদি আরব যাচ্ছেন সাড়ে ছয় হাজার যাত্রী।

গতকাল প্রথম দিনে ১০টি ফ্লাইটে সৌদি আরব গেছেন প্রায় চার হাজার যাত্রী। হাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত ৩১ হাজার হজযাত্রী ভিসা পেয়েছেন।

বাকিরাও শিগগিরই পাবেন। এদিকে ভিসা পাসপোর্ট হাতে পেলেও, হজ ক্যাম্পে সময়মত মোয়াল্লেম না পাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

এবার ঢাকা থেকে হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট। আর ২৭ অগাস্ট ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর। সৌদি আরবে এবার হজ করতে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি।

আরও পড়ুন : হজযাত্রীদের প্রতি আলেমদের শুভেচ্ছা ও কিছু পরামর্শ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ