বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন লেগুনার চালক হান্নান (২২), অজ্ঞাত পুরুষ যাত্রী (৬৫) ও তাওহিদ (১০) নামের এক শিশু।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের দোয়া নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী লেগুনাটি সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরপুর বেড়িবাঁধ এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়া ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, লেগুনার চালককে যন্ত্র ব্যবহার করে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : ইসলামে বিবাহের ১২ সুন্নত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ