বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মারা গেলেন তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

নতুন মৃত চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ২৫২ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জন মারা গেছে।

এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ