বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববিতে খুতবা দেবেন যে দুই শায়খ ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির ১৪ দফা ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের

এক হচ্ছে সব মোবাইল ফোন অপারেটরের কলরেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  এক হচ্ছে সব মোবাইলফোন অপারেটরদের কলরেট। এতে কমবে গ্রাহকের ব্যয়। তবে একটি অপারেটর বাদে সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী।

বিটিআরসির হিসাবে ২০১৮ সালের মাঝামাঝি মোবাইল ফোন গ্রাহক ছিল ১৫ কোটি। এর মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৮০ লাখ। রবির সাড়ে ৪ কোটি, বাংলালিংকের ৩ কোটি ৩০লাখ এবং টেলিটকের মাত্র ৩০ লাখ গ্রাহক।

বর্তমানে বিটিআরসি নির্ধারিত সর্বনিম্ন অননেট তথা একই নেটওয়ার্কে কল খরচ মিনিটে ২৫ পয়সা, এবং অফনেট বা এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করলে ৬০ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা। এবার সব অপারেটরদের জন্য একক কলরেট হবে ৪০ পয়সা।

এক রেট চালু হলে বাজারে চলমান বৈষম্য দূর হবে বলে জানান টেলিযোগাযগোমন্ত্রী। এমএনপি চালুর পর এক রেট না হলে ক্ষতির মুখে পড়বে ছোট অপারেটরগুলো। তাদের টিকিয়ে রেখে মানসম্মত সেবা দিতে নতুন সিদ্ধান্ত, বলছে বিটিআরসি।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ