শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চাকরি খুঁজে দেবে গুগল সার্চ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্মসংস্থানে নয়া উদ্যোগ নিতে চলেছে গুগল। চাকরি খোঁজার জন্য তাদের সার্চ ইঞ্জিনে এ বার একটি নতুন টুল যোগ করতে চলেছে তারা। যার ফলে বিভিন্ন নামী সংস্থার কর্মসংস্থান সম্পর্কিত তথ্য অতি সহজে এবার মিলবে বলে দাবি গুগলের। চলতি বছরেই এই টুলস আসার সম্ভবনা রয়েছে বলে বুধবার আই/ও ২০১৭ সম্মেলনে জানান গুগলের সিইও ।

ই মুহূর্তে যদিও গুগলের এই জব সার্চের সুবিধা শুধুমাত্র আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরে ধাপে ধাপে তা বিশ্বের অন্য দেশেও ছড়িয়ে দেওয়া হবে। হঠাৎ গুগল জব তৈরির ভাবনা কেন? পিচাইয়ের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত জব ওপেনিং বিষয়ে বেকাররা সচেতন নন।

এমনকি অনেক ক্ষেত্রে চাকরির সুযোগ থাকলেও তা জানতেই পারছেন না চাকরি প্রার্থীরা। সেই কাজই সহজ করে দিতে গুগলের এই উদ্যোগ। বিভিন্ন সংস্থার কাজের সন্ধান দিতে লিঙ্কডইন, মন্সটার, গ্লাসডোর, কেরিয়ারবিল্ডারের মতো থার্ড পার্টি সংস্থা কাজ করবে গুগলের সঙ্গে।