মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

হামাসের সঙ্গে ইসরাইলের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরাইলের বেঁধে দেয়া সময়সীমার একদিন আগেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাস। কয়েক মাস ধরে চলে আসা ক্রমবর্ধমান উত্তেজনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে আজ সকালেই ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করার পর ইসরাইলি ট্যাংক , গাজায় হামাস চৌকির উপর গুলি করে। কোন রকম হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি।

হামাস মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে জানিয়েছেন, মিশর এবং জাতিসংঘের প্রচেষ্টায় তারা ইসরাইলি দখলদার বাহিনী এবং ফিলিস্তিনি গোষ্ঠির মধ্যে আগেকার শান্ত পরিবেশে ফিরে যাওয়ার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছেন।

এই অস্ত্র বিরতি ঘোষণার ঠিক এক দিন আগে উত্তেজনাপুর্ণ গাজা সীমান্ত বরাবর একজন ইসরাইলি সৈন্যকে গুলি করে হত্যা করা হয় এবং চারজন ফিলিস্তিনিও নিহত হয়।

ইসরাইল ও হামাসের মধ্যে ২০১৪ সাল থেকে চলে আসা যুদ্ধে এই সৈন্যটি হচ্ছে , ইসরাইলি সেনাবাহিনীর প্রথম সদস্য যাকে হত্যা করা হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে গতকালই ইসরাইলি জেট বিমান ও ট্যাঙ্ক হামাসদের অন্তত ষাটটি স্থানে হামলা চালায়।

জাতিসংঘ উভয় পক্ষকেই যুদ্ধের অবস্থান থেকে সরে আসার জন্য আহ্বান করেছে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ