শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি (5G) চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে।

মঙ্গলবার (২৪ জুলাই) প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। রআমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।

“আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো।”

আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গত ১২ জুন এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

ফোরজি-র সম্প্রচার তরঙ্গ নিলামে বিক্রির চারমাস পর ফাইভজি নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এখনো মোবাইল ফোন অপারেটররা ফোরজি নেটওয়ার্ক পুরোপুরিভাবে চালু করতে পারেনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে বলেছিলেন, আমরা তিনটি শিল্প বিপ্লব মিস করেছি, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশ হিসেবে এখন বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। ২০২০ সালে সারা পৃথিবী ফাইভজিতে প্রবেশ করবে। এ থেকে দেশকে পিছিয়ে থাকতে দেয়া যাবে না।

আরও পড়ুন: মাত্র ৯০০ টাকায় ফোরজি স্মার্টফোন!

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ