শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল

পাকিস্তানে ভোটকেন্দ্রে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটায় শহরের এক ভোটকেন্দ্রে বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। নিহতদের এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য এবং দুই শিশু।

বুধবার কুয়েটার পূর্বাঞ্চলে একটি ভোট কেন্দ্রের কাছে ওই হামলা চালানো হয়। এতে আরও ৩০ জন আহত হয়েছে।হামলার পর পরই সেখানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের কাছে রুটিন মাফিক টহলে অংশ নেয়া একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হামলায় আহতদের সানদেমান প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়েছে। নির্বাচনে ভোট কারচুপি এবং আরও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের পরিবর্তন হবে: ভোট কেন্দ্রে মাওলানা ফজলুর রহমান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ