মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

পশ্চিমবঙ্গের নাম বদলে হয়ে যাবে ‘বাংলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার বিল সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেছে রাজ্যের বিধানসভায়। এরপর এটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। সেখানে পাস হয়ে গেলেই পশ্চিমবঙ্গ পরিচিত হবে ‘বাংলা’ নামে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুলাই) রাজ্যের বিধানসভায় এ বিল পাস হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো রাজ্যের নাম বদলাতে হলে তাতে কেন্দ্রীয় সংসদ বা লোকসভার অনুমোদন প্রয়োজন। এখন লোকসভার দিকেই তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকার।

আগেও রাজ্যটির নাম পরিবর্তনের উদ্যোগ কয়েকবার দেখা যায়। কিন্তু কখনোই তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অনেক ঐতিহাসিকের অভিমত ছিল, পশ্চিমবঙ্গ নামের মধ্যে ‘পশ্চিম’ শব্দটি দেশভাগের ইতিহাসের দুঃসহ স্মৃতি বহন করে বিধায় সেটা মুছে ফেলার মানে হয় না।

কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ভাষার ওপর রাজ্যের নাম রাখায় যেমন আগ্রহী, তেমনি রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে।

তার কর্মকর্তাদের ভাষ্যে, ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে দিল্লিতে যখন সব রাজ্যকে নিয়ে কোনো সম্মেলন হয়, তখন ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যগুলিকে ডাকা হয় বলে ডব্লিউ দিয়ে শুরু ওয়েস্ট বেঙ্গলের নাম আসে সবার শেষে। সেজন্য পশ্চিমবঙ্গকে কেন্দ্রে অনেক অসুবিধায় পড়তে হয় বলে মনে করে মমতার সরকার।

রাজ্যটির নাম বাংলা রাখা হলে বি দিয়ে শুরু হলে তখন বেশ আগেই ডাক পড়তে পারে বলে তিনি মনে করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ