রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগে সরকারের নির্ভরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় ধরনের বিদেশি বিনিয়োগ নির্ভরতার দিকে ঝুঁকছে দেশের বিদ্যুৎ খাত। জাপান, চীন, যুক্তরাষ্ট্রসহ ছয় দেশ থেকে ২ হাজার ৩শ কোটি ডলারের প্রস্তাব বাস্তবায়নের অপেক্ষায়।

সরকার বলছে, ২০৪১ সালের ৬০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য পূরণে আরো ৪ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন।

সরকারি হিসাবে, গত দশ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ বেড়ে সাড়ে ১০ হাজার মেগাওয়াটে পৌঁছেছে। আর বিভিন্ন কেন্দ্রের প্রকৃত উৎপাদন সক্ষমতা এখন প্রায় ১৯ হাজার মেগাওয়াট।

২০৪১ সালে উৎপাদন সক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে নিতে চায় সরকার। পরিকল্পনা কমিশনের হিসাবে, এ জন্য গত দশ বছরে সরকারি-বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ খাতে বিনিয়োগ হয়েছে ১ হাজার ৭শ কোটি ডলার। তবে আরো দরকার অন্তত ৬ হাজার ৩শ কোটি ডলার।

এখন পর্যন্ত বিদ্যুৎ খাতে বিনিয়োগের ৭০ শতাংশই সরকারের। তবে আগামীতে বিপুল অর্থের যোগান নিশ্চিতে বিদেশি বিনিয়োগের ওপর জোর দেয়া হচ্ছে।

এরই মধ্যে ছয় দেশের ২ হাজার ৩শ কোটি ডলারের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পথে। এ তালিকায় সবার উপরে জাপান ও চীন। এছাড়া জার্মানি, ভারত ও সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সঙ্গে পাল্লা দিচ্ছে মার্কিনিরা।

বিদ্যুৎ খাতে বিনিয়োগের এ ধারাকে স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকেরা। অনেকে আবার, এর পেছনে ভূরাজনৈতিক প্রভাবও দেখছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন লাইনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিশ্লেষকদের।

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ