সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

কিছু অনিয়ম ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে: নুরুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, তিন সিটিতে কিছু অনিয়ম ছাড়া সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, যে কেন্দ্রগুলোতে অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে তদন্ত করা হবে।

সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এ কথা জানান।

তিন সিটির মধ্যে অনিয়মের অভিযোগ এনে বর্জন করেছেন বরিশাল সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

এছাড়াও সিলেটে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক ও ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন ভোট বর্জন করেন।

রাজশাহীতে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নিজের ভোটই দেননি। এছাড়াও এখানেও ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী আলহাজ শফিকুল ইসলাম নির্বাচন বর্জন করেন।

এসব বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম ছাড়া তিন সিটিতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে কিছু অভিযোগ শুনেছি। সে হিসেবে ১৫টি কেন্দ্রে অনিয়মের তথ্য এসেছে। এসব কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

বরিশালে মেয়র প্রার্থী ডা. মনীষাকে লাঞ্ছিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল সার্বিক নিরাপত্তার জন্য। তিনি (ডা. মনীষা) মামলা করতে পারেন, আদালতের কাছে যেতে পারেন।

বরিশালে ৬ প্রার্থীর ৫ জনই ভোট স্থগিতের দাবি জানিয়েছেন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ